বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দর শিল্পকলা একাডেমীর নির্বাচন জমে উঠেছে, ১০ পদের জন্য লড়ছে ২০ প্রার্থী

বন্দর শিল্পকলা একাডেমী’র নির্বাচন জমে উঠেছে, ১০ পদের জন্য লড়ছে ২০ প্রার্থী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দর উপজেলা শিল্পকলা একাডেমীর কার্য্যনির্বাহী পরিষদ নির্বাচন পুরোদমে জমে উঠেছে। ১৮ অক্টোবর বৃহস্পতিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে ১০টি পরে জন্য ২০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এরে মধ্যে সিনিয়র সহ-সভাপতি পদে বন্দর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোাকেট মাহমুদা আক্তার, এড. হক কমিটির সাবেক সদস্য দৈনিক যুগান্তরের বন্দর প্রতিনিধি আতাউর রহমান, সহ-সভাপতি পদে প্রবীণ নাট্য পরিচালক মো: ওবায়েদউল্লাহ ও বাংলাদেশ বেতারের কন্ঠশিল্পী রাজু আহম্মেদ, সাধাারণ সম্পাদক পদে মিডিয়া ভিশন কালচারাল একাডেমীর ব্যবস্থাপনা পরিচালক এবং চলচ্চিত্র নির্মাতা সাব্বির আহমেদ সেন্টু ও কন্ঠশিল্পী নুরুল হক মান্নাহ। যুগ্ম সম্পাদক পদে রংধনু শিল্পী গোষ্ঠীর সাইফুল্লাহ মাহমুদ টিটু, রঙ্গম নাট্য গোষ্ঠীর মোয়াজ্জেম হোসেন, রংধনু শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি মফিজুর রহমান মফিজ ও সাংস্কৃতিক কর্মী কামাল হোসেন।

এছাড়া কার্য্যকরি সদস্য পদে রেফরেন্স সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষ মিতু মোর্শেদ, সাহিত্য বিকাশ আন্দোলনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সাহিত্যিক রইস মুকুল, নাট্যাভিনেতা ও অংকুর থিয়েটারের সভাপতি মো: ফজলুল করিম, রিমঝিম নৃত্যকলা একাডেমীর অধ্যক্ষ রোকসানা আক্তার সামিয়া, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক নারী কাউন্সিলর শাহী ইফাত জাহান মায়া ও নারায়ণগঞ্জ নাগরিক কমিটি বন্দর থানা শাখার যুগ্ম সম্পাদক শহীদুর রহমান। আগামী ৬ নভেম্বর নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা গভীর রাত পর্যন্ত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

About the author

SOFT PRO IT