বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দর মুছাপুরে পুরোদমে জমে উঠেছে ইউপি উপনির্বাচন

ইউপি উপ নির্বাচন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের সদস্য পদে উপ-নির্বাচন পুরোদমে জমে উঠেছে। প্রার্থীরা কাক ডাকা ভোর হতে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পাড় করছেন। ভোটারাও প্রার্থীদের আশার বানী শুনাচ্ছেন।
সূত্রে প্রকাশ, মুছাপুর ইউনিয়ন পরিষদের ১ নং ওর্য়াড মেম্বার সিরাজুল ইসলাম (সেরু) পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে যান। তার মৃত্যুতে ওর্য়াডটি শূণ্য হয়। শূণ্য ওর্য়াডের উপ-নির্বাচন আগামী ২৮ ডিসেম্বর। নির্বাচনে ৪ জন প্রার্থী হাফিজুর রহমান(আপেল), মান্নান মিয়া, হাজী মোতালেব ও মোতালেব মিয়া প্রতিদ্বন্দিতা করছেন।  বন্দর উপজেলা নির্বাচন অফিসার সুমন মিয়া জানান, ভোটাররা তাদের মূল্যবান ভোট ১টি মাত্র ভোট কেন্দ্র দাশেরগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তাই ভোটাররা ওই খানেই তাদের মূল্যবান ভোট দিবেন।

অভিযান বিষয়ে টানবাজার ফাঁড়ি ইনচার্জ আজহারুল ইসলাম বলেন, পুলিশ সুপার মহোদয় নির্দেশ দিয়েছে রাস্তা ও ফুটপাত হকারমুক্ত রাখতে আমরা সেই নির্দেশ মোতাবেক কাজ করছি।

About the author

SOFT PRO IT