বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দর ব্লাড ডোনেশনের উদ্যোগে বিনামূল্যে রক্ত গ্রুপ নির্ণয় কর্মসূচি

বন্দর ব্লাড ডোনেশনের উদ্যোগে বিনামূল্যে রক্ত গ্রুপ নির্ণয় কর্মসূচি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : তুচ্ছ নয় রক্তদান বাচঁতে পারে একটি প্রান, রক্ত দিলে হয় না ক্ষতি জাগ্রত করে মানবিক অনুভূতি এই শ্লোগানকে সামনে রেখে বন্দর ব্লাড ডোনেশনের উদ্যোগে বিনামূল্যে রক্ত গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত। ১৩ ডিসেম্বর শুক্রবার সকাল ৯টা থেকে ৪ টা পর্যন্ত নারায়ণগঞ্জের বন্দর দক্ষিন লক্ষণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এলাকাবাসীর জন্য বিনামূল্যে রক্ত গ্রুপ নির্ণয় কর্মসূচি আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বন্দর ব্লাড ডোনেশনের সদস্য সুজন মুন্সি, মোঃমনঞ্জুর হোসেন, জয়যাত্রা টেলিভিশনের বন্দর উপজেলা প্রতিনিধি সাজীদ হোসেন কিবরিয়া, বিজয় টিভির সোনারগাঁ ও বন্দর উপজেলার সহকারী ক্যামেরা ম্যান সজিব আহামেদ ইমন, হাজ্বী সাইদুর রহমান লিটন, আওয়ামীলীগ আইন বিষয়ক সম্পাদক নুর হোসেন, বন্দর ব্লাড ডোনেশন গ্রূপের সদস্য মোঃ মুন্না, মোঃ পারবেজ, নবীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ফয়সাল চৌধুরি শাকিল, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ মামুন, মোঃ রিয়াজ, মোঃ সাইফুল, মোঃ আব্দুল্লাহ, মোঃ রাশেদ, মোঃ সিফাত, মোঃ আশরাফুজ্জামান পল্লব, মোঃ নিলয়, মোঃ সাগর, মোঃ নাইম প্রমুখ।

About the author

SOFT PRO IT