বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দর বাবুপাড়া এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : দেশ ব্যাপী করোনা ভাইরাসের আতংকে মানুষ যখন ঘড় বন্দী এই ধরনের পরিস্থিতিতে যারা দিন আনে দিন খায় তাদের অবস্থা করুন সেই বিবেচনা করে বন্দর বাবুপাড়া এলাকার ১শ পরিবারকে ৫ কেজি চাল ১ কেজি আটা ১ কেজি আলু হাপ কেজি ডাল হাপ লিটার তেল ও ১টি সাবান বিতরন করলেন বন্দর বাবুপাড়ার এলাকাবাসি। মঙ্গলবার সকালে বন্দর বাবুপাড়া এলাকায় এ খাবার সামগ্রী বিতরন করা হয়।

নাছিম হক পলাশ, সাংবাদিক মো. সহিদুল ইসলাম শিপু, মাফুজা আক্তার, ২২নং ওয়ার্ড কাউন্সিলর মো. সুলতান আহম্মেদ, ২২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী সহিদ, সাংবাদিক আরিফ হোসেন, বাসার শেখ, আনোয়ার হোসেন মোল্লা, সানাউল্লাহ, নাছিম, সুমন ও কামরুলের সহযোগিতায় এ খাবার সামগ্রী বিতরণ করা হয়।

খাবার সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন, বন্দর প্রেসক্লাবের সভাপতি মো. মোবারক হোসেন খান কমল, বন্দর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. কবির হোসেন, ২২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মা. আমিরুল ইসলাম, বন্দর বাবুপাড়া পাঞ্চায়েত কমিটির সভাপতি ফরিদ উদ্দিন রবি, সমাজসেবক আসরাফ উদ্দিন, বাবুল মিয়া, তপন, সায়মন, সোহাগ, অন্তূ, চয়নসহ এলাকার ব্যাক্তি বর্গ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

31 March 2020

বন্দর বাবুপাড়া এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ

www.narayanganjbarta24.com