বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দর প্রেসক্লাবে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

বন্দর প্রেসক্লাবে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ র্বাতা ২৪ (বন্দর প্রতিনিধি):  বন্দর প্রেসক্লাবে বিশেষ সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর শনিবার সকাল ১০টায় প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের উন্নয়ন ও নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। বন্দর প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান কমল খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি শহিদুজ্জামান ফিরোজ, জি এম মাসুদ, আতাউর রহমান, এড. শাহ্ আলী মোহাম্মদ খান পিন্টু, আঃ আলীম।

বন্দর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকীর সঞ্চালনায় সাধারন সভায় উপস্থিত ছিলেন, সহ সভাপতি কবির হোসেন, কাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন,সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, অর্থ সম্পাদক ইমরান মৃধা, দপ্তর সম্পাদক মেহেবুব হোসেন, কার্য নির্বাহী পরিষদের সদস্য জি এম মজনু, নুরুজ্জামান মোল্লা প্রমুখ। সভায় আরো উপস্থিত ছিলেন সদস্য জি.এম. সুমন, আরিফ হোসেন কনক, মাহফুজ জাহিদ, দ্বীন ইসলাম, শাহা জামাল, মেহেদী হাসান রিপন প্রমুখ।

সাধারন সভায় কমল খান বলেন, জেলা পরিষদের অনুদানের কারনে বন্দর প্রেসক্লাবে একটি সুন্দর ভবন নির্মান হচ্ছে। এ জন্য বন্দর প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আনোয়ার হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরো বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক ও তার পরিবারের সদস্যরা খুন গুমের শিকার হচ্ছে। বন্দরে গনমাধ্যম কর্মীরা সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, অবৈধ গ্যাস সংযোগকারীদের কাছে  লাঞ্চিত হচ্ছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে থাকতে হবে। হুমকি দামকির কাছে বন্দর প্রেসক্লাবের সদস্যরা কারো কাছে মাথা নত করবে না।

About the author

SOFT PRO IT