বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দর ধামগড়ে তুলার কারখানায় আগুন

বন্দর ধামগড়ে তুলার কারখানায় আগুন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সোমবার সকাল ১১টায় নারায়ণগঞ্জে এর বন্দর থানাধীন ধামগড়স্থ রামনগর এলাকার মাইনুদ্দিন মিয়ার তুলার কারখানায় অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। আকস্মিক অগ্নিকান্ডে গোডাউনে তুলা তৈরির মেশিনারীজ সরঞ্জাম এবং ঝুটসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। মেশিনের স্পার্ক থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়,বন্দর থানাধীন ধামগড়স্থ রামনগর এলাকার মাইনুদ্দিন মিয়ার তুলার গোডাউনে সোমবার সকাল থেকে শ্রমিকরা কাজ করার সময় বেলা ১১টায় তুলার মেশিনের স্পার্ক হতে আকস্মিকভাবে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে শ্রমিক ও এলাকাবাসী আপ্রাণ আগুন নিভানোর চেষ্টা করে। কারখানার মালিক বন্দর ফায়ার সার্ভিসকে খবর দিলেও তার ঘটনাস্থলে পৌঁছার আগেই প্রতিষ্ঠানের মেশিনারীজ সরঞ্জামাদীসহ সিংহভাগ ঝুট ও তুলা পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

23 January 2018

বন্দর ধামগড়ে তুলার কারখানায় আগুন

www.narayanganjbarta24.com