বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দর থানা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত

বন্দর থানা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দর থানা প্রেসক্লাবের জরুরী সভা স্থানীয় শাহী মসজিদস্থ সাধারণ পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বুধবার (৬ মার্চ) বেলা বেলা ১২টায় ক্লাবের সভাপতি সাব্বির আহমেদ সেন্টুর সভাপতিত্বে সভায় আলোচনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক খান সোহেল, সিনিয়র সহ-সভাপতি মো. ফিরোজ খান, যুগ্ম সম্পাদক শাকির আহমেদ বাপ্পী, প্রচার সম্পাদক শেখ মো. ইলিয়াস, কার্যনির্বাহী সদস্য মো. আনোয়ারুল হক, শেখ মো. আরিফুল ইসলাম, মিতু মোর্শেদ, ফরিদা ইয়াসমিন সুমনা, নূর এ আজাদ ও শাহরিয়ার প্রধাণ ইমন।

সভায় ক্লাব কার্যালয়ের উদ্বোধণ, সদস্য সংগ্রহ ও নির্বাচন সংক্রান্তে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। পরিশেষে পেশাদারিত্ব সাংবাদিক ব্যাতিত ক্লাবে কাউকে সুযোগ না দেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়।

About the author

SOFT PRO IT