বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দর থানা ক্রীড়া কল্যাণ পরিষদের নির্বাচন সম্পন্ন

বন্দর থানা ক্রীড়া কল্যাণ পরিষদের নির্বাচন সম্পন্ন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে উৎসবমুখর পরিবেশে থানা ক্রীড়া কল্যাণ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টা একটানা বিকেল ৩টা পর্যন্ত ৩৮নং একরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৯টি পদের জন্য লড়াই করেছে মোট ১২ জন প্রার্থী যেখানে ৬টি পদে প্রতিদ্বন্দি প্রার্থী না থাকায় প্রতি পদে একজন করে বিনা প্রতিদ্বন্দিতায়  নির্বাচিত হয়।

অপর ৩ পদে প্রাপ্ত ফলাফল অনুযায়ী সভাপতি পদে মোশাররফ হোসেন খোকা (৩নং ব্যালট) ৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বদ্বী আলী আজহার তৌফিক(২নং ব্যালট) পায় ২১ ভোট। সাধারণ সম্পাদক পদে বাবু ছারোয়ার (৬নং ব্যালট) ৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি শিপলু পায় (৫নং ব্যালট) ২৪ ভোট। ক্রীড়া সম্পাদক পদে মো. কামাল (৪নং ব্যালট) ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। একই পদে ১ নং ব্যালটধারী মোঃ জলিল ১৯ ভোট পেয়ে পরাজিত হন।

তাছাড়াও  বিনা প্রতিদ্বন্দিতায় সাংগঠনিক  সম্পাদক পদে আমির হোসনে সাগর, সমাজ কল্যাণ পদে মীর আসলাম,সাংস্কৃতিক সম্পাদক পদে মো. মনিরুজ্জামান, প্রচার সম্পাদক পদে মো. রিপন, কোষাধ্যক্ষ পদে মো. রতন ও দপ্তর সম্পাদক পদে মো  হেলাল নির্বাচিত হয়।

উল্লেখ, বন্দর থানা ক্রীড়া কল্যাণ কার্যনির্বাহী নির্বাহী নির্বাচন-২০১৯ইং এ সর্বোমোট ৬৮ ভোটার নিয়ে অনুষ্ঠিত হয়। যার মধ্যে ৬৬ জন ভোটার তাদের ভোটারাধিকার প্রয়োগ করেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

27 December 2019

বন্দর থানা ক্রীড়া কল্যাণ পরিষদের নির্বাচন সম্পন্ন

www.narayanganjbarta24.com