নারায়ণগঞ্জ বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

বন্দর থানায় নতুন ওসি ফখরুদ্দিন, সোনারগাঁয়ে ওসি রফিক

বন্দর থানায় নতুন ওসি ফখরুদ্দিন, সোনারগাঁয়ে ওসি রফিক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জের বন্দর ও সোনারগাঁ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দেয়া হয়েছে। ৫ আগস্ট বুধবার নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের এক অফিস আদেশে তাদের এ নিয়োগ দেয়া হয়।

বন্দর থানার ওসি রফিকুল ইসলামকে সোনারগাঁয়ের ওসি হিসেবে বদলি করা হয়েছে। আর অন্যদিকে বন্দর থানায় নতুন ওসি হিসেবে যোগ দিয়েছেন ফখরুদ্দিন ভূঁইয়া। তিনি এর আগে নরসিংদীর বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে কর্মরত ছিলেন। সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামানকে বদলি করে নারায়ণগঞ্জ পুলিশের বিশেষ শাখার নেয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত বছরের ডিসেম্বরের শেষের দিকে নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম যোগদানের পর এই প্রথম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে পরিবর্তন এসেছে। এর আগে পুলিশ পরিদর্শকসহ অন্যান্য পদে ব্যাপক রদবদল হলেও থানার শীর্ষ কর্মকর্তা পদে কোন রদবদল করা হয় নি।

About the author

SOFT PRO IT