বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দর থানার নির্মানাধীন ভবন পরিদর্শন করলেন এসপি বাশার

বন্দর থানার নির্মানাধীন ভবন পরিদর্শন করলেন এসপি বাশার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর থানার নির্মানাধীন ভবন পরিদর্শন করেন দায়িত্বপ্রাপ্ত ঢাকা রেঞ্জের পুলিশ সুপার এমএ বাশার তালুকদার (পদোন্নতিপ্রাপ্ত অতি: ডিআইজি)। রবিবার (১৭ নভেম্বর) দুপুরে নির্মান বন্দর থানায় তিনি এ কাজের পরিদর্শন করেন ।

এ সময় পুলিশ সুপার এমএ বাশার তালুকদার সঙ্গে ছিলেন বন্দর থানা অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম, ইন্সপেক্টর (অপারেশন) মো. শওকত হোসেনসহ থানার অন্যান্য অফিসারবৃন্দ।

পরিদর্শনকালে পুলিশ সুপার বাশার তালুকদার চলমান নির্মান কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, নির্মান কাজের মান ঠিক রাখতে বারবার তদারকি করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই নির্মান কাজ সমাপ্ত। সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগনের দোরগোড়ায় পৌছে দিতে সাংবাদিকদের ভুমিকা অপরিসীম।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জে প্রায় ৮ কোটি টাকা ব্যায়ে নবনির্মানাধীন ৪ তলা ভবনের নির্মান কাজ গত বছরের ৯ আগষ্ট উদ্বোধন করা হয়েছে। যা পরবর্তী ৫৩৩ দিনের মধ্যে সম্পন্ন করার কথা রয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

18 November 2019

বন্দর থানার নির্মানাধীন ভবন পরিদর্শন করলেন এসপি বাশার

www.narayanganjbarta24.com