বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দর থানার নির্মাণ কাজের পরিদর্শনে ঢাকা রেঞ্জের এডিশনাল ডিআইজি

বন্দর থানার নির্মাণ কাজের পরিদর্শনে ঢাকা রেঞ্জের এডিশনাল ডিআইজি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি  ) : বন্দর থানার নতুন ভবনের নির্মাণ কাজের পরিদর্শন করেছে ঢাকা রেঞ্জের এডিশনাল ডিআইজি আবুল বাশার তালুকদার। ২২ সেপ্টম্বর মঙ্গলবার বেলা ১২টায় তিনি উক্ত নির্মান কাজ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে এডিশনাল ডিআইজি আবুল বাশার তালুকদার গনমাধ্যমকে জানান, তড়িৎ গতিতে বন্দর থানার নতুন ভবনের নির্মাণ কাজ হচ্ছে। কাজের গতি আরো বাড়াতে হবে। আশা করছি নিদিষ্ট সময়ে বন্দর থানার নতুন ভবনের নির্মাণ কাজ শেষ হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বন্দর থানার অফিসার ইনর্চাজ ফখরুদ্দীন ভূইয়া, বন্দর থানা তদন্ত অফিসার ইন্সেপেক্টর সফিকুল ইসলাম, বন্দর থানার সেকেন্ড অফিসার আবুল হাসান হাওলাদারসহ থানার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

About the author

SOFT PRO IT