বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দর থানার নবাগত ওসি শাহীন মন্ডল

বন্দর থানার নবাগত ওসি শাহীন মন্ডল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) হিসেবে শাহীন মন্ডল যোগাদান করেছে। ৩ ফেব্রুয়ারী শুক্রবার সকালে তিনি বন্দর থানায় যোগদান করেন। বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন মন্ডলকে তার দায়িত্বভার বুঝিয়ে দেন।

নবাগত অফিসার ইনর্চাজ শাহীন মন্ডল সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি সব সময় আপনাদের সহযোগিতা চাই। আমি সাংবাদিক প্রিয় মানুষ। আইন শৃঙ্খলা রক্ষার্থে আপনাদের পরার্মশ ও সহযোগিতা কামনা করছি। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের একা দায়িত্ব না। আমি আপনাদের পাশাপাশি স্থানীয় এলাকার জনপ্রিতিনিধি থেকে শুরু করে সুশিল সমাজের সহযোগিতা কামনা করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালন করতে পারি।

About the author

SOFT PRO IT