বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দর ক্লাব লি. এর ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বন্দর ক্লাব লি. এর ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর ক্লাব লিমিটেড আয়োজিত ফুটবল প্রিতিম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে সরকারি কদমরসুল কলেজ মাঠে আনন্দঘন পরিবেশে ফুটবল প্রিতিম্যাচটি অনুষ্ঠিত হয়। বন্দর ক্লাব লিমিটিডের সভাপতি জিয়াউল হাসান জিসুর নেতৃত্বে ক্লাবের সদস্যরা দুই গ্রুপে বিভক্ত হয়ে লালদল ও সবুজ দলে খেলোয়ার হিসাবে ক্লাবের সদস্যরা অংশ গ্রহণ করেন। খেলোয়ার ছিলেন লাল দলে গোলকিপার হিসাবে কাজী সহিদ, খেলোয়ার ছিলেন রুবেশ, খোরশেদ, পায়েল, মুকুল, হাকিম, কাউন্সিলর শাহিন, সাংবাদিক টিটু, মতি, বাবুল, মুন্না, হারুন রশিদ, সফি, সুলতান ও মাসুম। সবুজ দলে গোলকিপার হিসাবে সাংবাদিক নাসির উদ্দিন, খেলোয়ার ছিলেন মতিউর রহমান, মাসুদ, সাব রেজিষ্টার সেলিম, বাদল, মনা, রানা, জাকির, আফতাব, বোরহান, আরিফ, আশ্রাফ, মিশু, মাসুম, আওলাদ ও পলাশ। খেলায় ৪টি গোলে খেলা শেষ হয়। খোলাটি পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জাতীয় খেলোয়ার নিপু। আনন্দঘন পরিবেশে খেলাটি স্থানীয় শতশত দর্শক উপভোগ করেন।

About the author

SOFT PRO IT