বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি মূলক সভা

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় বন্দর উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বন্দর উপজেলা পরিষদের র্নিবাহী কর্মকর্তা মৌসুমী হাবিবের সভাপতিত্বে শোক দিবসের প্রস্তুতি মূলক সভায় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা ভূমি কমিশনার শাহিনা শবনম, বন্দর থানার অফিসার ইনর্চাজ আবুল কালাম, বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল লতিফ, বন্দর প্রেসক্লাবের উপদেষ্টা ও প্রবিন সাংবাদিক জি.এম. মাসুদ, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, মহানগর আওয়ামীলীগ নেতা হুমায়ন মৃধা, বন্দর উপজেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ সিরাজ, বন্দর পল্লীবিদুত জোনাল অফিসের ডিজিএম আশরাফুল আলম খান, হাজী ইব্রাহিম আলম চাঁন স্কুল এন্ড কলেজের অধক্ষ আলহাজ্ব আহাম্মদ হালিম মজহারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন।

About the author

SOFT PRO IT