বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দর উপজেলা নির্বাচনে অপ্রীতিকর ঘটনা নেই : এসপি হারুন

বন্দর উপজেলা নির্বাচনে অপ্রীতিকর ঘটনা নেই : এসপি হারুন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ বলেছেন, বন্দর উপজেলা নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারেই ভালো। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা নেই। ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। মঙ্গলবার (১৮ জুন) বন্দর উপজেলা নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে এসব কথা বলেন ।

তিনি বলেন, ভোটারদের উপর কোনো প্রকার চাপ নেই। ভোটার কমের ব্যাপারে তো পুলিশের কিছু করার নেই। তবে দুপুরের পর ভোটার সংখ্যা বাড়তে পারে।

এতে জেলা পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

18 June 2019

বন্দর উপজেলা নির্বাচনে অপ্রীতিকর ঘটনা নেই : এসপি হারুন

www.narayanganjbarta24.com