বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দর উপজেলা উন্নয়ন মেলায় পল্লী বিদ্যুৎ সমিতি সেরা

বন্দর উপজেলা উন্নয়ন মেলায় পল্লী বিদ্যুৎ সমিতি সেরা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দরে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলায় সেরা স্টল র্নিবাচিত হয়েছে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি-১ এর বন্দর জোনাল অফিস। এবারের উন্নয়ন মেলার ৩ দিনে সর্বোচ্চ জনপ্রিয়তা ও দর্শক চাহিদার আধিপত্বে তারা ১ম স্থান অধিকার করে। ৬ অক্টোবর শনিবার বিকালে উপজেলার মিলনায়তনে আয়োজিত ৩দিন ব্যাপী উন্নযন মেলার সমপনী অনুষ্ঠানে তাদের আনুষ্ঠানিকভাবে সেরা ঘোষনা করেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী। ফলাফল ঘোষনার পরপরই উল্লাসে ফেটে পড়ে নারায়নগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি-১ এর বন্দর জোনাল অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় বন্দর পল্লীবিদ্যুৎ সমিতির প্রথম স্থান অধিকারের কৃতিত্ব অর্জনের সংবাদে পল্লী বিদ্যুতের ডিজিএম সকল কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে মিষ্টি বিতরন করেন। বিজয়ের উল্লাসে উদ্বেলিত হয়ে বন্দর পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা বিজয় মিছিল করে।

এ সময় বন্দর পল্লীবিদ্যুৎ সমিতর ডিজিএম আশরাফুল আলম খান ছাড়াও উপস্থিত ছিলেন নবীগঞ্জ সাব-জোনাল অফিসের এজিএম (কম) সোলেমান আহমেদ, আরিফুল হক, এম এম সিএস মোঃ সায়েদুর রহমান,আওলাদ হোসেন,কোষাদক্ষ্য গাজী মোঃ নাজিমউদ্দিন, সহকারী জুনিয়র আইট ইঞ্জিনিয়ার আশরাফ হোসেন,পরিমল বিশ্বাস, সহকারী ক্যাশিয়ার মোঃ শিপন, ইলেক্ট্রেশিয়ান মোঃ নাজমুল হোসেন,তরিকুল ইসলাম কামাল প্রমূখ।

About the author

SOFT PRO IT