বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ৭ম শ্রেণীর ছাত্রী নিখোঁজ

নিখোঁজ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দরে সোনাকান্দা গনমূখি আইডিয়াল স্কুলের ৭ম শ্রেণীর ছাত্রী নিখোঁজ হয়েছে। শনিবার (১২ জানুয়ারি) সকাল ১১ টায় সোনাকান্দা এলাকা থেকে সে নিখোঁজ হয় । এ ব্যাপারে নিখোঁজ শিক্ষার্থীর পিতা মো. আলী বাদী হয়ে রোববার দুপুরে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেন।

জানা গেছে, শনিবার সোনাকান্দা গনমূখি আইডিয়াল স্কুলের ৭ম শ্রেণীর ছাত্রী নানা বাড়ী থেকে নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে নিখোজ হয়। স্বজনরা বিভিন্ন স্থানে খুজাখুজি করেও স্কুল ছাত্রীর কোন সন্ধান পাইনি। তাই রবিবার দুপুরে নিখোঁজের পিতা বাদী হয়ে বন্দর থানায় একটি জিডি এন্ট্রি করেন।

About the author

SOFT PRO IT