বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ৬ বছরের শিশু ধর্ষণের শিকার

শিশু ধর্ষণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরে মিম নামে এক ৬ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহষ্পতিবার সকালে বন্দর উপজেলার মুছাপুর ইউপির ফনকুল এলাকায় ঘটনাটি ঘটে। মিম মুছাপুর ইউপির ফনকুল এলাকার আব্বাস আলীর মেয়ে।

জানা যায়, বৃহষ্পতিবার (১২ ডিসেম্বর) সকালে মিমের ফুপা মৃত আলাউদ্দিন এর ছেলে খোরশেদ(৪৫) এর ঘরে টিভি দেখতে যায়। তখন মিমকে খাবারের প্রলোভন দেখিয়ে খোরশেদ মিমেকে জোর পূর্বক ধর্ষণ করে। এসময় মিম চিৎকার দিলে তার মুখ চেপে ধরে বলে তুই এই ঘটনা কারো কাছে বললে তোর বাবা, মা এবং তোকে মেরে ফেলবো। কিন্তু রহস্রজনক কারণে মেয়ের বাবাকে ধর্ষকজ খোরশে ৫ লক্ষ টাকার অফার দেয়।

মিমের বাবা খোরশেদের নিকট ৩লক্ষ টাকা নিয়েছে। ঘটনার সংবাদ পেয়ে সাংবাদিকরা কুড়িপাড়া মিমের দাদির বাড়িতে আসলে মিমের বাবা আব্বাস আলী সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হয়ননি। কিন্তু মিমের মা মুন্নি বেগম (২১) তিনি বিস্তারিত বলতে গিয়ে জানান, আমার স্বামী এই ঘটনার কথা গোপন রাখতে বলে। আরো বলে যদি কাউকে জানাবি তাহলে তোকে তালক দিবো। এমনকি তোর মেয়ে সহ তোকে মেরে ফেলবো। এমনকি এ বিষয় থানা পুলিশকেও জানালে তোকে মেরে ফেলবো।

ঘটনার পর মেয়েকে ঢাকা মেডিকেল নিয়ে যায় এবং কর্মরত ডাক্তার রিপোর্ট বের হলে বলেন ধর্ষণের ঘটনা ঘটেছে। ঢাকা মেডিকেলে ভর্তি রেখে চিকিৎসা করার পর কিছুটি সুস্থ হলে মিমের মা তার নিজ বাড়ি ফনকুল নিয়ে যায়। এদিকে সাংবাদিকরা আসার পর মেয়ের বাবা পালিয়ে যায় বলে জানা গেছে।

About the author

SOFT PRO IT