বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ৫ বছরের শিশুকে হত্যার চেষ্টা

হত্যার চেষ্টা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে মাদক বিক্রিতে রাজী না হওয়ায় দিন মজুরের ৫ বছরের শিশু কন্যাকে শ্বাসরোধে হত্যার ব্যার্থ চেষ্টা চালিয়েছে মাদক সম্রাট ইমান। শুক্রবার বিকেলে থানার কেওঢালা এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ব্যপারে শনিবার সিরাজুল ইসলাম বাদী হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, বন্দর থানার কেওঢালা এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে ইমান হোসেন একই এলাকার সিরাজুল ইসলামকে দীর্ঘ দিন ধরে অবৈধ মাদক বিক্রির জন্য লোভনীয় প্রস্তাব দিয়ে আসছিলো। এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার বাক-বিতন্ডাও হয়। এর জের ধরে শুক্রবার বিকেলে সিরাজের শিশু কন্যাকে উম্মে হানিকে খেলার মাঠ থেকে জুস খাওয়ানর প্রলোভন দেখিয়ে কেওঢালা স্কুলের পেছনে নিয়ে শ^াসরোধে হত্যার চেষ্টা করে। এ সময় শিশু উম্মে হানি চিৎকার করলে ইমান পাশে থাকা ইট দিয়ে তার মাথায় আঘাত করলে, উম্মে হানি হাউ মাউ করে ডাক চিৎকারে আশ পাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে মাদক ব্যবসায়ী ইমান দ্রুত সটকে পরে। পরে এলাকবাসী উম্মেহানিকে আহতাবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

About the author

SOFT PRO IT