বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ৫৫পিস ইয়াবাসহ শান্ত গ্রেফতার

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে ৫৫পিস ইয়াবা ট্যাবলেটসহ জসিমউদ্দিন শান্ত(২১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কামতাল তদন্তকেন্দ্র ফাঁড়ী পুলিশ। শুক্রবার (৮ মার্চ) রাতে পুলিশের বিশেষ অভিযানে একে গ্রেফতার করা হয়। ধৃত মাদক ব্যবসায়ী শান্ত থানার জাঙ্গাল আইলপাড়া এলাকার মো. মনির হোসেনের ছেলে।

জানা গেছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনোয়ার হোসেনের নেতৃত্বে থানার জাঙ্গাল বাজার এলাকা হতে শান্তকে ৫৫পিছ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

ধৃতকে শনিবার (৯ মার্চ) দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

About the author

SOFT PRO IT