বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ৩৫টি পরিবারের মাঝে ঘর ও জমির দলিল প্রদান

বন্দরে ৩৫টি পরিবারের মাঝে ঘর ও জমির দলিল প্রদান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : আশ্রায়নের অধিকার শেখ হাসিনার উপহার শ্লেগানে নারায়ণগঞ্জের বন্দরে ৩৫টি পরিবারের মাঝে ঘর এবং জমির দলিল সহ চাবি বুঝিয়ে দেয়ার আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ২৩ জানুয়ারি শনিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় ঘর এবং জমি পেয়ে পঁয়ত্রিশটি পরিবারের মুখে হাসি ফুটে উঠেছে। এ সময় তারা প্রধানমন্ত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া করেছেন এবং প্রত্যেক পরিবারের মাঝে ১টি করে কম্বল বিতরণ করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

উদ্বোধনী অনুষ্ঠানে বন্দর উপজেলা নিবার্হী কর্মকর্তা শুক্লা সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালায়ের উপসচিব ইব্রাহিম খলিল, বন্দর উপজেলার চেয়াারম্যান এমএ রশিদ, উপজেলা ভূমি কর্মকর্তা আসমা সুলতানা নাসরিন, পিয়ারও মমিনুল প্রমুখ।

About the author

SOFT PRO IT