বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ২ সন্তানের জননীকে সৌদিআরবে বিক্রি

বন্দরে ২ সন্তানের জননীকে সৌদিআরবে বিক্রি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে ২ সন্তানের জননী কহিনূর বেগমকে সৌদিআরবে বিক্রি করে দেওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ১১জুলাই বুধবার সকালে অসহায় স্বামী আব্দুল কাদীর মিয়া বাদী হয়ে আদম পাচারকারী ফিরোজা বেগমের বিরুদ্ধে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি।

সূত্রে জানা গেছে, বন্দর থানার ছালেহনগর এলাকার রিক্সা চালক আব্দুল কাদির মিয়া স্ত্রী ও ২ সন্তান নিয়ে চরম মানবতায় জীবন যাপন করছে। এ সুবাধে প্রায় সময় বন্দর ঝাউতলা এলাকার ইকবাল মিয়ার স্ত্রী ফিরোজা বেগম দিনমজুর আব্দুল কাদির মিয়ার স্ত্রী কহিনূর বেগমকে নানা প্রলোভন দেখাতে শুরু করে। এক পর্যায়ে দরিদ্র কহিনূর বেগম লোভ লালসায় পরে সৌদি আরবে যেতে রাজি হয়।

গত ২০১৬ ইং সালের ২৬ আক্টবর ২ সন্তানের জননীকে ফুসলিয়ে বাড়ী থেকে বের করে সৌদি আরবে বিক্রি করে দেয়। সৌদি আরবে যাওয়ার ২ বছরের মধ্যে কহিনূর একবারও তার স্বামী ও সন্তানদের সাথে কথা বলতে পারেনি। দিন যতই ঘনিয়ে আসচ্ছে নারী পাচারকারী ফিরোজা বেগম ততই বেপরোয়া হয়ে উঠেছে। অসহায় স্বামী আব্দুল কাদির মিয়া তার স্ত্রী কহিনূরকে দেশে ফেরৎ আনতে চাইলে নারী পাচাকারি ফিরোজা বেগম  কাদিরের কাছে অর্থ দাবি করে বিভিন্ন ভাবে হুমকি দামকি দেয়।

About the author

SOFT PRO IT