বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ২৩ দিনের ব্যবধানে দুইযুবক নিখোঁজ

বন্দরে ২৩ দিনের ব্যবধানে দুইযুবক নিখোঁজ
Written by SOFT PRO IT

নারায়ণগহ্জ বার্তা ২৪ ( বন্দও সংবাদদাতা ) : বন্দরে ২৩ দিনের ব্যবধানে রিয়াদ(২১) ও জুয়েল(২৬) নামে দুইযুবক নিখোঁজের  ঘটনায় থানায় ডায়েরী হয়েছে। সোমবার দুপুরে পৃথক ওই ডায়েরী দুইটি এন্ট্রি হয়। এদের মধ্যে রিয়াদ একজন মানসিক প্রতিবন্ধী।

সে কলাগাছিয়া ইউনিয়নের মোহনপুর এলাকার আবদুল আলীম মিয়ার ছেলে এবং শাহাদাত হোসেন ওরফে জুয়েল পার্শ্ববর্তী রূপগঞ্জ থানার বশির গাজীর ছেলে ও বন্দর থানার একরামপুর ইস্পাহানী এলাকার মনসুর মিয়ার মেয়ের জামাতা। জুয়েল নারায়ণগঞ্জ শহরের প্রাণ কোম্পানীর কর্মচারী। গত ১৭ জুলাই সকাল ৮টায় কাজের উদ্দেশ্যে শ^শুরালয় ইস্পাহানী এলাকা  থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ও মানসিক প্রতিবন্ধী রিয়াদ গত ১০ আগষ্ট সকাল ৭টায় বাসা থেকে কাউকে কিছু না বের হয় এরপর থেকে সে নিখোঁজ থাকে।

নিখোঁজের ঘটনায় জুয়েলের পক্ষে তার স্ত্রী লিপি আক্তার এবং রিয়াদের পক্ষে তাার পিতা আবদুল আলীম বাদী হয়ে সোমবার দুপুরে বন্দর থানায় পৃথক পৃথক সাধারণ ডায়েরী করেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

13 August 2018

বন্দরে ২৩ দিনের ব্যবধানে দুইযুবক নিখোঁজ

www.narayanganjbarta24.com