বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে হতাশাগ্রস্থ হয়ে গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা

আত্মহত্যা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে  শামীম (২০) নামে এক অটো রিক্সা চালকের ঝুলান্ত লাশ উদ্ধার করেছে ধামগড় ফাঁড়ী পুলিশ।  গত ১৭ই ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় বন্দর উপজেলার চাঁনপুরস্থ ইদ্রিস আলী ভাড়াটিয়া বাড়ী থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ। আত্মহত্যাকারি অটো চালক শামীম ব্রাম্মনবাড়ীয়া জেলার বাঞ্চারামপুর থানার কালিকাপুর এলাকার মৃত হিরণ মিয়ার ছেলে।  এ ঘটনায় আত্মহত্যাকারি অটো চালকের মা রহিমা বেগম বাদী হয়ে ১৮ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে। যার অপমৃত্যু মামলা নং- ৫ তাং- ১৮-২-২১ইং।

অপমৃত্যু মামলার বাদিনী গণমাধ্যমকে জানান, বন্দর উপজেলার চাঁনপুরস্থ ইদ্রিস আলী মিয়ার ভাড়াটিয়া ও আমার ছেলে শামীম মিয়া অটোরিক্সা চালিয়ে জীবন যাপন করে আসছে। প্রতিদিনের ন্যায় গত বুধবার সকালে আমার ছেলে শামীম মিয়া অটোরিক্সা চালিয়ে বিকাল ৩টায় বাড়ীতে ফিরে। ওই সময় আমি প্রয়োজনীয় কাজে বাড়ীর বাহিরে থাকার সুযোগে আমার ছেলে সকলের অগচরে ভাড়াটিয়া ঘরের আড়াঁর সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। আমার প্রতিবেশী এক মহিলা আমাকে মোবাইল ফোনে বিষয়টি জানালে আমি সংবাদ পেয়ে দ্রুত বাড়ীতে আসি এবং  পুলিশকে সংবাদ জানাই। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে র্মগে প্রেরণ করে। তিনি আরো জানান, স্ত্রী চলে যাওয়ার পর থেকে আমার ছেলে নেশা সেবন করে হতাশাগ্রস্থ হয়ে পরে।

About the author

SOFT PRO IT