বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে সড়ক ‍দুর্ঘটনায় যুবক নিহত

সড়ক দুর্ঘটনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দর মদনপুর বাসস্ট্যান্ডে সড়ক পারাপারের সময় ট্রাকচাপায় এক যুবক নিহত হয়েছেন। শুকবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত রবিউল হোসেন জেলার বন্দরের দেউলী এলাকার ইদ্রিস সর্দারের ছেলে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোজাফর হোসেন জানান, বৃহস্পতিবার রাত ১০ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর মদনপুর বাসস্ট্যান্ডে সড়ক পার হচ্ছিলেন রবিউল। এ সময় চট্টগ্রাম থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তিনি মারা যান।

তিনি আরো জানান, ট্রাকটি উদ্ধার করা হলেও চালক পালিয়ে গেছে। তবে চালককে আটক করতে পুলিশ অভিযান পরিচালনা করছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

06 December 2019

বন্দরে সড়ক ‍দুর্ঘটনায় যুবক নিহত

www.narayanganjbarta24.com