নারায়ণগঞ্জ বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে স্ত্রী পরকিয়া প্রেমিককে হত্যা চেষ্টা চালিয়েছে স্বামী

গলা কেটে হত্যা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : স্ত্রী পরকিয়া প্রেমিক কসাই আলমগীরকে গলা কেটে হত্যা চেষ্টা চালিয়েছে স্বামী সালাউদ্দিন। ১৮ আগস্ট রবিবার সকাল পৌনে ৮টায় বন্দর বাজার  এলাকায় এ ঘটনাটি ঘটে।

ওই সময় হামলাকারিকে বাধা দিতে গিয়ে মুনছুর (৫৫) নামে আরো এক ব্যাক্তি গুরুত্বর জখম হয়। স্থানীয় এলাকাবাসী আহতদের দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালে প্রেরণ করেছে। এ ব্যাপারে আহত কসাই আলমগীর মিয়ার ছেলে বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং- ২৬(৮)১৯।

জানা গেছে, বন্দর খানবাড়ী এলাকায় বসবাসরত কসাই আলমগীর মিয়ার সাথে একই এলাকার নাছির কাজি ভাড়াটিয়া সালাউদ্দিন মিয়ার স্ত্রী পরকিয়া সম্পর্কে জড়িয়ে পরে। এর ধারাবাহিকতায় রবিবার সকালে স্ত্রী পরকিয়া প্রেমের সর্ম্পকের বিষয়টি স্বামী সালাউদ্দিন মিয়া টের পেয়ে পরকিয়া প্রেমিক কসাই আলমগীরকে সাবধান হয়ে যাওয়ার কথা বলে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সালাউদ্দিন ক্ষিপ্ত হয়ে কসাই দোকান থেকে ধারালো চাকু দিয়ে গলায় কোপ দিয়ে গুরুত্বর জখম করে। ওই সময় হামলাকারিকে বাধা দিতে গিয়ে মুনছুর মিয়া নামে এক বৃদ্ধা গুরুত্বর জখম হয়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে প্রেরণ করেছে।

এ ব্যাপারে থানায় মামলা দায়ের হলেও হামলাকারি সালাউদ্দিনকে গ্রেফতারের সংবাদ জানাতে পারেনি পুলিশ। এ রির্পোট লেখা পর্যন্ত পরকিয়া প্রেমিক কসাই আলমগীরের অবস্থা আশংকাজনক বলে তার পরিবার সূত্রে জানা গেছে।

About the author

SOFT PRO IT