বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে স্কুল ছাত্রী শিখা আক্তার নিখোঁজ

নিখোঁজ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে সালাউদ্দিন কিন্ডার গার্টেনের ৭ম শ্রেণীর ছাত্রী শিখা আক্তার (১৩) নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (১লা জানুয়ারী) সন্ধ্যায় বন্দর উপজেলার ফরাজিকান্দা এলাকা থেকে সে নিখোঁজ হয়।

এ ব্যাপারে নিখোজ ছাত্রীর মা শাহানাজ বেগম বাদী হয়ে বন্দর থানায় একটি জিডি এন্ট্রি করেন। নিখোঁজ স্কুল ছাত্রী শিখা আক্তার বন্দর উপজেলার ফরাজিকান্দা লাহরবাড়ী এলাকার সাগর মিয়ার মেয়ে।

নিখোঁজের স্বজনরা বিভিন্ন স্থানে খোজাখুজি করে কোন সন্ধান পায়নি। স্কুল ছাত্রী নিখোঁজ ঘটনার ২ দিন অতিবাহিত হওয়ার পর (৩ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুরে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

About the author

SOFT PRO IT