বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে সৌন্দর্য্য বর্ধনে খান মাসুদের বৃক্ষরোপন

বন্দরে সৌন্দর্য্য বর্ধনে খান মাসুদের বৃক্ষরোপন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে বন্দরে যুবলীগ নেতা ও নাসিক এর ২২নং ওয়ার্ড এর সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী খান মাসুদের উদ্যোগে বন্দর ১নং খেয়াঘাট হতে স্কুল ঘাট পর্যন্ত শীতলক্ষ্যা নদীর পূর্বপাড়ে সৌন্দর্য্য বর্ধনের লক্ষ্যে বৃক্ষচারা রোপন করা হয়েছে। আজ ১৬ই জুন বুধবার বিকালে সবুজ গাছ সবুজ প্রাণ গর্বে সবুজ দেশ, সবুজ বনেই বাচিয়ে রাখবে এই বিশ্ব পরিবেশ এই শ্লোগানে প্রায় ২০টি প্রজাতির ১শ ২০টি বৃক্ষ রোপন করা হয়।

বন্দর থানা যুবলীগ নেতা মো.মাসুম আহমেদের সার্বিক তত্বাবধানে এ সময় খান মাসুদ ছাড়াও উপস্থিত ছিলেন, বন্দর থানা যুবলীগ নেতা ডালিম হায়দার, খোরশেদ আলম, আরিফুল ইসলাম হীরা, মোঃ হোসেন, উজ্জ্বল আহমেদ, বাবু মোল্লা, মো. শাহ আলম, রাজু আহমেদ, আকিব হাসান রাজু, আরিফুল ইসলাম অপু, ছাত্রলীগ নেতা শেখ অনিক, জুম্মন, রাজিব, রানা প্রমূখ।

এছাড়াও বৃক্ষ রোপন শেষে তারা ২০০১ সালের ১৬ই জুন নারায়ণগঞ্জ প্রাণকেন্দ্র চাষাড়া আওয়ামী লীগের অফিসে গ্রেনেড হামলায় নিহতদের রুহের আত্মার মাগফেরাত কামনা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া হয়। এ সময় দোয়া পরিচালনা করেন মাওলানা গাজী মো. তামিম বিল্লাহ আল-কাদরী।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

16 June 2021

বন্দরে সৌন্দর্য্য বর্ধনে খান মাসুদের বৃক্ষরোপন

www.narayanganjbarta24.com