বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে মাসুম-ডালিমের বিশাল মিছিল নিয়ে যোগদান

বন্দরে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে মাসুম-ডালিমের বিশাল মিছিল নিয়ে যোগদান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : মহান স্বাধীনতা দিবস ও ৫০ বছর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বন্দর থানা যুবলীগের ব্যানারে আয়োজিত আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যুবলীগ নেতা মাসুম আহমেদ, লুৎফর রহমান ও ডালিম হাসানের নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে যোগদান। ২৬ই মার্চ শুক্রবার বিকাল ৪ টায় মিছিলটি বন্দরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কয়েক হাজার কর্মী নিয়ে রাজপথ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে নাসিক ২২ নং ওয়ার্ড খানবাড়ি মোড়স্থ আয়োজিত অনুষ্ঠানে এসে সমবেত হয়।

এ সময় মিছিলে অংশগ্রহণ করেন, যুবলীগ নেতা আজিজুল হক আজিজ, আরিফুল ইসলাম হীরা, রতন সরকার নিলয়, সানি খান,মোঃ মনির, উজ্জ্বল আহমেদ, মোঃ শাহ্ আলম, মোঃ সজল, উজ্জ্বল, সোহাগ,ইকবাল, রাজু আহমেদ, আকিব হাসান রাজু, নুরুজ্জামান, ইমরান চিশতি, কাজল, আরিফুল ইসলাম অপু, আসিফ, কাজল, মোঃ অনিক, মোখলেস, নাসির, সোহাগ, শান্ত, ছাত্রলীগ নেতা শেখ অনিক প্রমুখ।

নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ। যুবলীগ নেতা শামসুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধা, নাসিক ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান।

About the author

SOFT PRO IT