বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে সাইনবোর্ড লাগিয়ে জমি দখলের চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ

অভিযোগ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : দিন দুপুরে ভোগ দখলিয় জমিতে দিন দুপুরে সাইনবোর্ড লাগিয়ে জমি দখলের চেষ্টার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ১৪ ডিসেম্বর শনিবার দুপুরে জমির মালিক কবির গাজী বাদী হয়ে ভূমিদৎসু মামুন ও মহন গংদের আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি।

অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর থানার পশ্চিম হাজীপুর এলাকার আব্দুল রশিদ গাজী মিয়ার ছেলে কবির গাজী বন্দর থানাধীন মাধবপাশা মৌজার সিএস ও এসএ-১৪ আরএস-২০৭ নং দাগের ৪ শতাংশ জমি আম মোক্তার নামা দলিল মূলে মালিক হয়ে র্দীঘদিন ধরে ভোগ দখল করে আসছে। এর ধারাবাহিকতায় বন্দর উপজেলার ফরাজিকান্দা এলাকার অজ্ঞাত নামা ভূমিদৎসুরা গত ১৩ ডিসেম্বর বিকাল ৪টায় কবির গাজী দখলিয় জমিতে মামুন ও মহনগং এর নামে একটি সাইনবোর্ড লাগিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে জমি মালিক বাদী হয়ে বন্দর থানায়  লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

14 December 2019

বন্দরে সাইনবোর্ড লাগিয়ে জমি দখলের চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ

www.narayanganjbarta24.com