বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কমিটি ঘোষণা

বন্দরে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কমিটি ঘোষণা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ বন্দর থানা কমিটি ঘোষণা করা হয়েছে। ১৮ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় বন্দর সূর্য কিরণ পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থা কার্যালয়ে মো. মুজাহিদ কবির মৃধা (পিয়াস) কে সভাপতি এবং নিয়াজ মোর্শেদ কে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন নারায়ণগঞ্জ জেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি ওবায়েদ উল্লাহ খান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর মৃধা, বন্দর থানা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শহীদ মৃধা, নবীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, বন্দর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হাসান আরিফ, কদম রসূল পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন জনি, বন্দর থানা যুবলীগ নেতা ফারুক প্রধান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আরাফাত রহমান জুম্মান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ রেজা, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরফান আব্দুল্লাহ্, সহ-সভাপতি এস.এম আনন্দ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মোরসালিন মোল্লা, আল শাকিরিন শাওন, বিজ্ঞান ও তথ্য বিষয়ক সম্পাদক আসিফুল আলম অর্ণব, উপ ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক মো. হৃদয় প্রমূখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

19 December 2019

বন্দরে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কমিটি ঘোষণা

www.narayanganjbarta24.com