বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে শিশু মারুফের করুন মৃত্যু

বন্দর
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : গাছের সাথে দড়ি বেধে খেলা করার সময় মারুফ (৯) নামে এক শিশু গলায় ফাঁস লেগে করুন মৃত্যু বরন করেছে। শুক্রবার দুপুর ২টায় বন্দর থানার মদনগঞ্জ শান্তিনগর এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত শিশু মারুফ ওই এলাকার মৃত আতিকুর রহমানের ছেলে।

জানা গেছে, শুক্রবার দুপুরে মারুফসহ ও একই এলাকার কয়েকজন শিশু বাড়ি পাশের একটি গাছের সাথে দড়ি পেচিয়ে খেলা করছিল। খেলার ছলে হঠাৎ গাছে বাধা দড়ি সাথে ফাঁস লেগে ঘটনাস্থলেই ওই শিশুটি মৃত্যু বরণ করে। পরে নিহতের স্বজনরা পুলিশকে না জানিয়ে তড়িগড়ি করে ঘটনার ওই দিন রাতে স্থানীয় কবরস্থানে শিশুটির মৃতদেহ দাফন সম্পর্ন করে। এ রির্পোট লেখা পর্যন্ত এ ঘটনায় বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়নি বলে থানা সূত্রে জানা গেছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

30 November 2019

বন্দরে শিশু মারুফের করুন মৃত্যু

www.narayanganjbarta24.com