বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে শিশু বলাৎকারের ঘটনায় লম্পট মমিন গ্রেফতার

বন্দরে শিশু বলাৎকারের ঘটনায় লম্পট মমিন গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দরে ৮ বছরের শিশুকে বলাৎকারের ঘটনায় মূল হোতা লম্পট মমিন (১৮) কে গ্রেফতার করেছে পুলিশ। ২৬ নভেম্বর সোমবার রাতে থানার সোনাকান্দা সরকারি প্রাইমারী স্কুলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মমিন সোনাকান্দা পানির টাংকি এলাকার তাজিম সরকারের ছেলে।

সূত্র মতে জানা যায়, সোমবার থানার সোনাকান্দা এলাকার মো: রুবেলের ৮ বছরের শিশু ছেলেকে মোবাইলে গেইমস খেলার প্রলোভন দেখিয়ে ওই এলাকার একটি কাশবনে নিয়ে যায়। পরে তাকে  সেখানে জোর পূর্বক বলাৎকার করে। ঘটনাটি শিশুটি তার বাব-মাকে জানালে ঐ দিন রাতে তার মা বাদি হয়ে মমিনকে একমাত্র আসামী করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। যার নং-৬৭(১১)১৮ইং। গ্রেফতারকৃতকে ২৭ নভেম্বর মঙ্গলবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

About the author

SOFT PRO IT