বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে শাকিল ও বিল্লাল ইয়াবাসহ গ্রেফতার

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দরে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ২৮ নভেম্বর বুধবার রাতে পুলিশের বিশেষ অভিযানে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, বন্দর থানার একরামপুর এলাকার মৃত হাসান আলীর ছেলে মো. শাকিল (২৫) ও পশ্চিম হাজীপুর এলাকার মৃত আ আলীমের ছেলে মো. বিল্লাল। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ২টি মামলা এন্ট্রি করা হয়েছে। যার মামলা নং ৭৪, ৭৫(১১)১৮ইং।

জানা গেছে, গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালায় অভিযানে বন্দর থানার এস আই হানিফের নেতৃত্বে একরামপুর এলাকা হতে শাকিলকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। অপরাপর অভিযানে বন্দর থানার পিএসআই আব্দুল আলিমের নেতৃত্বে সোনাকান্দা এলাকা হতে বিল্লালকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। গ্রেফতারকৃতদের ২৯ নভেম্বর বৃহস্পতিবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

29 November 2018

বন্দরে শাকিল ও বিল্লাল ইয়াবাসহ গ্রেফতার

www.narayanganjbarta24.com