বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে র‌্যাবের অভিযানে মদ ও গাঁজাসহ গ্রেফতার-৩

বন্দরে র‌্যাবের অভিযানে মদ ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। র‌্যাব ১১ গ্রেফারকৃত ৩ মাদক ব্যবসায়ী দখলে থেকে ৩৭ বোতল দেশীয় তৈরি এ্যালকোহল ও ১ কেজি ৩শ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৪৪,৮৫০/-টাকা উদ্ধার করে।

রবিবার (১২ মে) বেলা পৌনে ১২টায় বন্দর থানার একরামপুর সুইপার কলোনী এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার মাদকদ্রবসহ এদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, বন্দর উইলসন রোড একরামপুর সুইপার কলোনী এলাকার শুক্কুর লালের ছেরে টিটু লাল (৪৭) একই এরাকার মৃত বাদশাহ মিয়ার ছেলে মোহাম্মদ আলী ওরফে দুইখ্যা লাল (৫০) ও গঙ্গা লালের ছেলে অনিল লাল (৪৮)।

উল্লেখিত আসামীগণ উক্ত এলাকায় দীর্ঘদিন যাবৎ দেশীয় তৈরি এ্যালকোহল এবং গাঁজা বিক্রয় করে আসছে। ধৃত আসামীদের বিরুদ্ধে বন্দর থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হইয়াছে।

About the author

SOFT PRO IT