বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে র‌্যাবের অভিযানে ১৯৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

বন্দরে র‌্যাবের অভিযানে ১৯৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জে র‌্যাবের অভিযানে শাহীন মিয়া (৪১) ও সুবেদ আলী (৫০) নামে মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্যাব-১১ দল। ১৭ আগস্ট সোমবার রাতে বন্দর থানাধীন কামাল উদ্দিন মোড় টি হোসেন রোডে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ১ শত ৯৫ পিস ইয়াবা জব্দ করে র‌্যাব এর সদস্যরা। গ্রেফতারকৃত আসামী শাহীন মিয়ার বাড়ি নারায়ণগঞ্জ এর বন্দর থানাধীন সালেহনগর শাহী মসজিদ এলাকায় ও সুবেদ আলীর বাড়ি ফতুল্লা থানাধীন পশ্চিম দেওভোগ এলাকায়।

১৮ আগস্ট মঙ্গলবার দুুপুরে নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম এক সংবাদ বিবৃতে জানান, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে নারায়ণগঞ্জ, নরসিংদী ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামী শাহীন মিয়ার নামে বন্দর থানায় ৩টি ও সুবেদ আলীর নামে ফতুল্লা থানায় ৬টি মাদক আইনের মামলা রয়েছে বলে জানা যায়। মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT