বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে রশিদকে অভিনন্দন ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সভা

বন্দরে রশিদকে অভিনন্দন ও প্রধানমন্ত্রী'র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সভা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ জেলা সমিতি কর্তৃক শ্রেষ্ঠ জনপ্রতিনিধি মনোনীত হওয়ায় বন্দর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশীদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বন্দর থানা অন্তর্ভুক্ত সিটি কর্পোরেশনের ৯ টি ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ ।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি নূরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ৫ই জুন শনিবার বিকালে বন্দর থানাধীন ঢাকেশ্বরী মিলস স্কুল অ্যান্ড কলেজ ভবনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড: খোকন সাহা।

এ সময় বক্ত্যারা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তার ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি নারায়ণগঞ্জ ৫ আসনের প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের নামে ৩য় শীতলক্ষ্যা সেতু ও ভাষা সৈনিক শামসুজ্জোহা এবং নাগিনী জোহার নামে পৃথক দুটি সড়কের নাম করন করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ ।

২৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন আনুর সার্বিক ব্যবস্থপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক কাউন্সিলর সিরাজ মিয়া, ২৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শাহ আলম,বীর মুক্তিযোদ্ধা আয়ূব আলী, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল আহমদ সাগর, বন্দর থানা আওয়ামীলীগ নেতা শাহ জাহান মোল্লা, আওয়ামীলীগ নেতা শহীদুল হাসান মৃধা,সাবেক কাউন্সিলর মায়া, ২২ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা কাজি শহিদ, বন্দর থানা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আরিফ, নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদ, বন্দর থানা যুবলীগ নেতা মোঃ মাসুম আহমেদ, ডালিম হাসান, আরিফুল ইসলাম হীরা, ২১ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান খোকন, ছাত্রলীগ নেতা জুয়েলসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

About the author

SOFT PRO IT