বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে মুরগী ব্যবসায়ীর আত্নহত্যা

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪: নারায়ণগঞ্জের বন্দরে মায়ের বকুনী সইতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে মুরগী ব্যবসায়ী নাদিম(২২)।

বৃহস্পতিবার দুপুরে থানার কল্যান্দী নয়ানগর এলাকায় এ ঘটনাটি ঘটে। অভিমানী নাদিম ওই এলাকার আবদুল হাসেমের ছেলে। পুলিশ নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

নিহতের পারিবারিক সূত্র জানায়,মুরগী ব্যবসায়ী নাদিম বুধবার বিকেলে জুয়া খেলায় হেরে বাড়িতে এলে মা নূরজাহান বেগম তাকে গালমন্দ করে। মায়ের বকুনীর পর নাদিম না খেয়ে বাসা থেকে বের হয়ে যায়। বৃহস্পতিবার সকালে ফের টাকার জন্য মা তাকে চাপ দিলে নাদিম নাস্তা না খেয়েই বাসা থেকে বের হয়ে যায়। বেলা আড়াইটায় ফাঁকা বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে সকলের অজান্তে ফ্যানের হুকের সঙ্গে দড়ি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে। বিকেলে ভাত খাওয়ার জন্য বড় ভাই ইয়াছিন তাকে ডাকতে গিয়ে ঘরের দরজা লাগানো দেখে ডাক চিৎকার করে। পরে আশপাশের লোকজন জড়ো হয়ে তার মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার জানায় তার মৃত্যু অনেক আগেই হয়ে গেছে।

About the author

SOFT PRO IT