বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক না ফেরার দেশে

ইন্তেকাল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দরে বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক(৭০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে…….. রাজিউন। শনিবার (৫ জানুয়ারি) রাতে থানার আলীনগরস্থ তার নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে ও ২ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে যান। দুপুর ২টায় আলীনগরস্থ ঈদগাহ ময়দানে বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের নামাজের জানাযা শেষে রাষ্ট্রিয় মর্যাদায় ঘারমোড়া কবরস্থানে দাফন করা হয়।

বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের কফিনে পুষ্পার্ঘ অর্পন করেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী।

এ সময় নামাজের জানাজায় উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার কাজী নাসির, বীরমুক্তিযোদ্ধা আইয়ুব আলী, বীরমুক্তিযোদ্ধা তাজুল মাষ্টার, বীরমুক্তিযোদ্ধা হাজী লিয়াকত আলী, বীরমুক্তিযোদ্ধা মীর আলী আক্কাস, বীরমুক্তিযোদ্ধা আশাবুদ্দিন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ, বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম প্রমূখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

06 January 2019

বন্দরে মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক না ফেরার দেশে

www.narayanganjbarta24.com