বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

বন্দরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরে নামাজ আদায়ের জন্য মাদ্রাসা থেকে মসজিদের উদ্দেশ্য বের হয়ে সিয়াম (১১) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ মাদ্রাসা ছাত্র সিয়াম বন্দর আমিন আবাসিক ১নং গল্লী এলাকার শাকিল মিয়ার ছেলে। মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় বন্দর বাজারস্থ দারুল উলুম মাদ্রাসা থেকে বের হয়ে ওই  ছাত্র নিখোঁজ হয়।

নিখোঁজ মাদ্রাসা ছাত্রের পিতা গনমাধ্যমকে জানান, আমার ছেলে সিয়াম বন্দর বাজারস্থ দারুল উলুম মাদ্রাসায় থেকে হেফজ শাখায় পড়ালেখা করে আসছিল। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার ভোরে ফজর নামাজ আদায়ের জন্য উল্লেখিত মাদ্রাসা থেকে মসজিদের উদ্দেশ্য বের হয়ে আর মাদ্রাসায় ফিরে আসেনি।

About the author

SOFT PRO IT