বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে মাদক ব্যবসায়ীর প্রহারে কলেজ ছাত্র আহত

আহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে পূর্বশত্রুতার জের ধরে কদম রসুল কলেজের ২য় বর্ষের ছাত্র পিয়াল (১৯) কে পিটিয়েছে মাদকাসক্ত জীবন গং। পহেলা অক্টোবর সোমবার রাতে বন্দর রেললাইন এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত পিয়াল থানার শাহী মসজিদ এলাকায় মো: স্বপন মিয়ার ছেলে।  এ ব্যাপারে পিয়ালের বড় ভাই আকাশ বাদী হয়ে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

জানা গেছে, বন্দর শাহী মসজিদ হাফেজীবাগ এলাকার কলেজ পড়ুয়া ছাত্র পিয়ালের সাথে ঠাকুরবাড়ি এলাকার সানোয়ার হোসেনের ছেলে জীবন, ছালেহ নগর এলাকার মাদক ব্যবসায়ী মেরাজুল, নয়ন ও সানির বেশ কিছুদিন যাবত বিরোধ চলছিলো।

এরই ধারাবাহিকতায়, গত সোমবার রাতে কলেজ ছাত্র পিয়ালকে শাহীমসজিদের সামনে গলীতে একা পেয়ে উল্লেখিত মাদক সন্ত্রাসীরা রড দিয়ে ব্যাপক মারধর করে মারাত্বক জখম করে। আহতের ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে জীবন ও তার সন্ত্রাসীবাহিনী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহয়তায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

এ অভিযোগের প্রেক্ষিতে বন্দর থানার এসআই শাখাওয়াত সোমবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করলেও কোন আসামী গ্রেফতার দেখাতে পারেনি।

About the author

SOFT PRO IT