বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে মাদক ও সাঁজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার-৫

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে ২২ পিস ইয়াবাসহ ও ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ২ পলাতক আসামীসহ ৩ জনকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, ধামগড় এলাকার কুদ্দুস মিয়ার ছেলে মুন্না (২৫)কে ২২ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। শাহীমসজিদ এলাকায় অভিযান চালিয়ে উক্ত এলাকার রফিক মিয়ার ছেলে বন্দর থানার রুজুকৃত বিশেষ ক্ষমতা আইনের ৫(৬)৩ নং মামলার  ১ বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী  মারুফ (২৫) কে গ্রেফতার করে। এ ছাড়াও একই রাতে একই এলাকায়  অভিযান চালিয়ে উক্ত এলাকার মৃত আব্দুল খালেক মিয়ার ছেলে ৬ মাসের সাঁজাপ্রাপ্ত আসামী রহিম (২৯)কে গ্রেফতার করে। এ ছাড়াও সোনাকান্দা এনায়েতনগর এলাকার রফিক মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শরিফ (৩০) ও তাজপুর এলাকার কেরামত আলী মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রনী (৩০) কে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করে যার মামলা নং- ৫(১২)১৯। ধৃতদের শুক্রবার সকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

06 December 2019

বন্দরে মাদক ও সাঁজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার-৫

www.narayanganjbarta24.com