বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে মাছ ব্যবসায়ী নিখোঁজ

বন্দরে মাছ ব্যবসায়ী নিখোঁজ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে রবিউল আউয়াল(৪০) নামে এক মাছ ব্যবসায়ী নিখোঁজ হয়েছে। গত ৩১ আগষ্ট শুক্রবার বেলা ৮টায় বন্দর উপজেলাধীণ কলাগাছিয়া ইউনিয়নস্থ চরধলেশ্বরী এলাকায় বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হয়।

বিভিন্ন স্থানে খুজাখোজি করে নিখোঁজ মাছ ব্যবসায়ীর কোন সন্ধান না পেয়ে এ ব্যাপারে তার ছোট ভাই নুর মোহাম্মদ ইমন বাদী হয়ে শনিবার দুপুরে বন্দর থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করেন। যার জিডি নং-২৮ তাং-০১-০৯-২০১৮ইং।

নিখোঁজ মাছ ব্যবসায়ী রবিউল আউয়াল কলাগাছিয়া চরধলেশ্বরী এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

জানা গেছে, নিখোজ মাছ ব্যবসায়ী রবিউল আউয়াল কলাগাছিয়া হাইস্কুলের পার্শ্বে ভাড়া করা পুকুরে মাছ চাষ ও কলাগাছিয়া বাজারে ফারুক মিয়ার আড়ৎ এ মাছ বিক্রির ব্যবসা করে আসছিল। এর ধারাবাহিকতায় গত ৩১আগষ্ট শুক্রবার বেলা ৮টায় কলাগাছিয়া বাজারে মাছ বিক্রি করবে বলে বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসে নাই। এ ব্যাপারে বন্দর থানায় একটি জিডি এন্ট্রি করা হয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

01 September 2018

বন্দরে মাছ ব্যবসায়ী নিখোঁজ

www.narayanganjbarta24.com