বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ভয়াবহ অগ্নিকান্ডে তুলার গোডাউন পুড়ে ছাই

অগ্নিকান্ড
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্ত ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে ভয়াবহ অগ্নিকান্ডে ১টি তুলার গোডাউন সম্পূর্ণ পুড়ে গিয়ে প্রায় ৩৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। উক্ত গোডাউনের মালিক ও নাসিক ২৬নং ওয়ার্ডের বাসিন্দা আক্তার হোসেনের সাথে কথা বলে জানা যায়, মদনপুর থেকে মদনগঞ্জ সড়কের পাশে ২৬নং ওয়ার্ডের রামনগর এলাকায় তার গোডাউনটির অবস্থান। লকডাউনের কারণে গোডাউনের সকল কার্যক্রম বন্ধ ছিলো এবং কারখানাটি তালাবদ্ধ ছিলো। ২ এপ্রিল বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টায় তুলার গোডাউনে অগ্নিকান্ড ঘটে।

টহলরত পুলিশ আগুন দেখে লোক মারফত খবর পাঠালে আমি পনে ১০টায় খবর পেয়ে দ্রুত ছুটে গিয়ে আগুনের লেলিহান শিখা দেখতে পাই। বন্দরের ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভানোর শত চেষ্টা করলেও আগুনের পরিমান বেশী হলে তখন সোনারগাঁও ও ডেমরার ২টি ফায়ার সার্ভিসের ইউনিটকে খবর দিলে রাত ১টায় আগুন নিভাতে সক্ষম হয় তারা। ততক্ষণে গোডাউনে থাকা তুলা, মেশিন সহ আনুষাঙ্গিক যন্ত্রপাতি পুড়ে গিয়ে আমার প্রায় ৩৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।

বৈদ্যুতিক সর্ট সার্কিট হতে আগুন লাগতে পাড়ে বলে প্রাথমিক ধারণা করছেন ফায়ার সার্ভিস এর অগ্নি নির্বাপন কর্মকর্তারা। বিষয়টির সমস্ত বিবরণ বন্দর থানা পুলিশ নিয়েছেন এবং এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করা হবে বলে জানান ক্ষতিগ্রস্থ আক্তার হোসেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

04 April 2020

বন্দরে ভয়াবহ অগ্নিকান্ডে তুলার গোডাউন পুড়ে ছাই

www.narayanganjbarta24.com