বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ভিপি বাদল সর্মথক গোষ্ঠির খাদ্য সামগ্রী বিতরণ

বন্দরে ভিপি বাদল সর্মথক গোষ্ঠির খাদ্য সামগ্রী বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ভিপি বাদল সর্মথক গোষ্ঠির পক্ষ থে‌কে গরীব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ক‌রা হ‌য়ে‌ছে। শনিবার (৯ মে) বিকা‌লে নবীগঞ্জ রসুলবাগ এলাকা সংলগ্ন ভাসমান নিম্ন‌বিত্ত‌দের মাঝে এ বিতরণ কর্মসূচী পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, আরজু আহমেদ রুবেল,  কামাল বাদশা, সাধারণ সম্পাদক রওশনবাগ পঞ্চায়েত কমিটি আব্দুল আউয়াল(খোকন মাস্টার), রিয়াজুল ইসলাম রবিন, গোলাম রাব্বানী প্রধান,মো. জাহাংগীর ও অন্যান্যরা।

এরা সক‌লেই নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড.আবু হাসনাত মোহাম্মদ শহিদ বাদল সমর্থক। বর্তমা‌নে ক‌রোনা ভাইরাস সংক্রমন রো‌ধে কাজ ক‌রে যা‌চ্ছে বাংলা‌দেশ সরকার। সেই ধারাবকাহিকতায় সাধারণ মানুষের জন্য সাধারণ সম্পাদক ও তোলারাম বিশ্ব‌বিদ্যাল‌য়ের সা‌বেক ভি‌পি বাদলের নি‌র্দে‌শে তার সর্মথকরা মা‌ঠে নে‌মে‌ছেন ব‌লে জানায় তারা।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

09 May 2020

বন্দরে ভিপি বাদল সর্মথক গোষ্ঠির খাদ্য সামগ্রী বিতরণ

www.narayanganjbarta24.com