নারী বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবতী নারীর মরদেহ উদ্ধার

বন্দরে ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবতী নারীর মরদেহ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে ব্রম্মপুত্র নদীতে থেকে ভাসমান অবস্থায়  অজ্ঞাত নামা (২২) বছরের এক যুবতী নারী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে কলাগাছিয়া নৌ ফাঁড়ী পুলিশ। ১৭ই ফেব্রæয়ারী বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার সময় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবদী কলাবাগস্থ ব্রম্মপুত্র নদী থেকে ওই মৃত দেহটি উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের ঘটনায় কলাগাছিয়া নৌ-ফাঁড়ী পুলিশ বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা রুজু করেছে।

এ ব্যাপারে কলাগাছিয়া নৌ-ফাঁড়ী উপ-পরিদর্শক উদয় গণমাধ্যমকে জানান, এলাকাবাসী মাধ্যমে সংবাদ পেয়ে আমি ও আমার সঙ্গীয় র্ফোস দ্রæত ঘটনাস্থলে আসি। পরে ব্রম্মপুত্র নদী থেকে ২২ বছরের অজ্ঞাত নামা এক যুবতী নারী অর্ধগলিত লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করি। লাশের গায়ে  ছিল হলুদ ও লাল রং এর ছাপা কামিজ।

পুলিশ আরো জানিয়েছে, লাশের গায়ে ও পিঠে আঘাতের চিহিৃত রয়েছে। এ ছাড়াও বাম পায়ের কব্জি বিচ্ছিন্ন রয়েছে। আমাদের ধারনা গত ৪/৫ দিন পূর্বে অজ্ঞাতনামা খুনিরা অজ্ঞাতনামা নারীকে অজ্ঞাত স্থানে নিয়ে পরিকল্পিত ভাবে হত্যার পর লাশ গুম করার জন্য ব্রম্মপুত্র নদীতে ফেলে দেয়।

About the author

SOFT PRO IT