বন্দর রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেন আক্তার হোসেন

বন্দরে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেন আক্তার হোসেন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : আসন্ন বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আক্তার হোসেন। মঙ্গলবার (২১ মে) দুপুরে নেতা কর্মীদের নিয়ে উৎসবমুখর পরিবেশে এসিস্টেন্ট রিটার্নিং অফিসারের নিকট তিনি মনোনয়ন পত্রটি জমা দেন।

পরে তিনি সাংবাদিকদের জানান, বন্দর উপজেলাবাসী দীর্ঘদিনের আশা একজন মাটি ও মানুষের সেবক ভাইস চেয়ারম্যান হিসেবে পাওয়া। সকলের অনুরোধ আর অনুপ্রেরণার আমি এই পদটির  জন্য এবার লড়ব। যদি নির্বাচিত হই তাহলে ইনশাআল্লাহ এই এলাকার সকলকে নিয়েই কাজ করবো। আমার প্রথম কাজ হবে এই বন্দরে যত সন্ত্রাস, দূর্নীতিবাজ ও মাদক সেবীদের চিহ্নিত করে জনগন ও প্রশাসনকে নিয়ে এদের প্রতিহত করা।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

21 May 2019

বন্দরে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেন আক্তার হোসেন

www.narayanganjbarta24.com