বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে বোরো ধান প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

বন্দরে বোরো ধান প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে রাজস্ব খাতের অর্থায়নে প্রযুক্তি, প্রবর্তন ও সম্প্রসারণের আওতায় বোরো ধান প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ মে ) সকালে বন্দর থানাধীন কলাগাছিয়া ইউনিয়নস্থ ফরাজিকান্দা কবরস্থান রোড সংলগ্ন এ দিবস অনুষ্ঠিত হয়। বন্দর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী।

বন্দর উপজেলা কৃষি অফিসার ড. মোস্তফা এমরান হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা পরিসংখ্যান অফিসার মো. রফিকুল ইসলাম, বন্দর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার ফারহানা সুলতানা, কৃষি সম্প্রসারন অফিসার আবু সাঈদ তারেক, সহ-কৃষি সম্প্রসারণ কর্মকর্তা একেএম জহিরুল হক,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার জয়নাল আবেদীন, শফি মেম্বারসহ উপজেলার সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

08 May 2019

বন্দরে বোরো ধান প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

www.narayanganjbarta24.com