বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে বৃদ্ধকে পিটিয়ে জখম, হত্যার হুমকি

বন্দরে বৃদ্ধকে পিটিয়ে জখম, হত্যার হুমকি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে বাড়িতে ডেকে নিয়ে সম্পত্তি দখলে নিতে স্ট্যাম্পে সাক্ষর নিতে ব্যার্থ হয়ে হাজী আলাউদ্দিন(৬৫)নামে এক বৃদ্ধকে বেদম পিটিয়ে জখম করে হত্যার হুমকি দিয়েছে সন্ত্রাসী সুমন ওরফে ভাগিনা সুমন ও তার সাঙ্গ-পাঙ্গরা। বুধবার (৩১ অক্টোবর) সকালে থানার নবীগঞ্জ কদমরসুল রোড এলাকায় এ ঘটনাটি ঘটে।

আহত বৃদ্ধকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। মামলা পূর্ববর্তী অভিযোগে উল্লেখ করা হয়, নবীগঞ্জ কদমরসুল শাখা রোড এলাকারর মৃত কামরুল ইসলামের ছেলে ফেরদৌস ওবায়েদ সুমন, বাগবাড়ী এলাকার রমিজউদ্দিন ফকিরের ছেলে হোসেন মিয়া গং দীর্ঘ দিন ধরে পাশ্ববর্তী টি হোসেন রোড এলাকার  মৃত শহীদ দুলাল মিয়া সরদারের ছেলে হাজী মো. আলাউদ্দিনের সম্পত্তি জোরপূর্বক দখলে নেয়ার অপচেষ্টা চালিয়ে আসছে।

এর ধারাবাহিকতায় বুধবার সকাল ১০টায় আলাউদ্দিনের ভাই আফসারউদ্দিনের নির্দেশে উল্লেখিত সুমন ও হোসেন গং বৃদ্ধ হাজী আলাউদ্দিনকে মোবাইল ফোনে ডেকে নিয়ে প্রথমে ১০০টাকার জুডিসিয়াল স্ট্যাম্পে জোরপূর্বক সাক্ষর নেয়ার চেষ্টা করে তাতে ব্যার্থ হয়ে তাকে বেদম মারপিট করে রক্তাক্ত জখম করে। যাওয়ার সময় ওবায়েদ-হোসেন গং বৃদ্ধকে এ নিয়ে  বাড়াবাড়ি করলে হত্যা করা হবে বলে হুমকি দেয়।

About the author

SOFT PRO IT