বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে বিভিন্ন অপরাধে গ্রেফতার- ৮

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে সিআর ও জিআর মামলায় বিভিন্ন অপরাধে ওয়ারেন্টভূক্ত ৮ পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ মার্চ) রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।

ধৃতরা হচ্ছে, সোনাকান্দা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে সারোয়ার হোসেন(২২), পাইকপারা ভূইয়া পারা এলাকার জামান চৌধুরীর ছেলে সাইফুদ্দিন মুন্না(৩৮), নবীগঞ্জ পূর্বপারা এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে নাজির হোসেন(৩৫), ছালেনগর এলাকার মৃত আলী হোসেনের ছেলে মাসুম ওরফে ল্যাংড়া মাসুম(৩২), শাহী মসজিদ এলাকার নাজির হোসেনের ছেলে হাসান(৩৫), শাহীমসজিদ খালপাড় এলাকার মৃত রহিম মোল্লার ছেলে আনোয়ার হোসেন(৪৫), দড়িসোনাকান্দা এলাকার আমান উল্লাহর ছেলে নুর মোহাম্মদ রুবেল(২৮), শান্তি নগর এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে হানিফ(২৬)।

গ্রেফতারকৃত ৮ পলাতক আসামীকে মঙ্গলবার (১২ মার্চ) দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

About the author

SOFT PRO IT